মাগুরা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরার শ্রীপুর উপজেলায় মালবোঝাই ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। আহত হন ট্রাক চালকসহ তিনজন।
রায়নগর এলাকায় বৃহস্পতিবার এ দুর্ঘটনা নিহতরা হলেন- শ্রীপুরের রাজধরপুর গ্রামের সজীব মোল্লা (২৫), রিয়াজুল ইসলাম (২৮) ও আব্দুল মান্নান (৩৫)।
আহতরা হলেন ট্রাক চালক সোহেল মোল্লা (৩৫), সহকারী হোসেন মোল্লা (২৫) ও জাহিদ হোসেন (২৮)। হতাহত সবার বাড়ি রাজধরপুর গ্রামে।
স্থানীয় নাকোল পুলিশ ক্যাম্পের ইনচার্জ তাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৬টার দিকে ঘসিয়াল ঘাট থেকে বালি বোঝাই একটি ট্রাক মাগুরা ফিরছিল।
রায়নগরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলে তিনজন নিহত হন।
আহতরা মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
তাজুল ইসলাম আরো জানান, লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/১৮০৭ ঘ.
bdnews24