রাজশাহী, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাজশাহী মহানগরীর উপশহর এবং তানোর উপজেলার শুকদেবপুর গ্রামে মঙ্গলবার পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে।
নিহতরা হলো- নগরীর দড়িখরবোনা এলাকার জুয়েলের মেয়ে জোবেদা খাতুন (৮), কালামের মেয়ে কাকলী (৯) এবং তানোরের হাসমত আলীর মেয়ে সাজিয়া আক্তার (১০), আনিসুর রহমানের মেয়ে কন্যা বর্ষা খাতুন (৮)।
দুপুর ১২টার দিকে দুই চাচাত বোন জোবেদা ও কাকলী মহানগরীর নিউ মার্কেটের পেছনের একটি পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায় বলে স্থানীয়রা জানান।
তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে।
তানোর থানার ওসি মো. হাশেম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুকদেবপুরে নানা আজাদ মণ্ডলের বাড়িতে বেড়াতে যায় সাজিয়া ও বর্ষা। সকাল ১০টার দিকে তারা বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। দীর্ঘক্ষণ খুঁজে না পেয়ে বাড়ির লোকজন পুকুরে নেমে তাদের লাশ উদ্ধার করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এমআই/১৭৩২ ঘ,
bdnews24