২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় ৩ বরযাত্রী নিহত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সোমবার ট্রাকের ধাক্কায় অটোবাইক আরোহী তিন বরযাত্রী নিহত হয়েছেন। বর-কনেসহ আহত হন ছয়জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 01:22 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ময়মনসিংহ, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সোমবার ট্রাকের ধাক্কায় অটোবাইক আরোহী তিন বরযাত্রী নিহত হয়েছেন। বর-কনেসহ আহত হন ছয়জন। ভোরে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের তেরচাটি এলাকায় এ দুর্ঘটনায় নিহতারা হলেন বরের বড় ভাই আজিজুল হক (২৪), ভগ্নিপতি তাইজুল ইসলাম (৩৫) এবং কনের চাচাতো ভাই মোস্তফা (২০)। আহতরা হলেন বর আনারুল হক (২২), হেলালউদ্দিন (৩০), কনে শরীফা (১৮), আবুল বাশার (২৭) আল আমিন (২২) ও মোতালেব (৪৫)। এদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঈশ্বগঞ্জ থানার ওসি মো. কামরুল ইসলাম জানান, রোববার রাতে ঈশ্বরগঞ্জের হারুয়া গ্রামের আব্দুল বারেকের মেয়ে শরীফার (১৮) সঙ্গে কুমড়াশাসন গ্রামের হোসেন আলীর ছেলে আনারুল হকের (২২) বিয়ে হয়। অনুষ্ঠান শেষে একটি অটোবাইকে করে তারা বাড়ি ফিরছিলেন। পথে একটি ট্রাক অটোবাইককে ধাক্কা দিলে আজিজুল ও তাজুল ঘটনাস্থলেই নিহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যু হয় মোস্তফার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৯১৫ ঘ.