২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠী ও মাগুরায় ট্রাকচাপায় ২ জন নিহত

মাগুরার শ্রীপুর উপজেলায় ট্রাক উল্টে ও ঝালকাঠীর নলছিটিতে ট্রাকচাপায় নিহত হয়েছেন ট্রাকচালকের দুই সহকারী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 09:02 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঝালকাঠী/মাগুরা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মাগুরার শ্রীপুর উপজেলায় ট্রাক উল্টে ও ঝালকাঠীর নলছিটিতে ট্রাকচাপায় নিহত হয়েছেন ট্রাকচালকের দুই সহকারী নিহত হয়েছেন। মাগুরা সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, সোমবার ভোরে শ্রীপুর উপজেলার ওয়াপদা এলাকায় ট্রাক উল্টে গেলে গুরুতর আহত হন চালকের সহকারী। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত সাব্বির (১৮) ফরিদপুরের সালথা উপজেলার কালীনগর গ্রামের হান্নান মিয়ার ছেলে। ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি নসিমনকে জায়গা করে দিতে গিয়ে উল্টে যায় ট্রাকটি। গুরুতর আহত অবস্থায় চালকের সহকারীকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।” লাশ ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নলছিটি থানার ওসি মাসুদুস জামান জানান, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে নলছিটি উপজেলার দপদপিয়ায় বরিশাল-পটুয়াখালী সড়কের উপর একটি ট্রাকের চাপায় নিহত হয়েছেন অপর এক ট্রাক চালকের সহকারী। তবে নিহতের পরিচয় জানা যায়নি। ওসি মাসুদুস বলেন, “রাস্তার পাশে ট্রাক থামিয়ে মেরামতের কাজ করছিলো ওই সহকারী। এ সময় যশোর থেকে ছেড়ে আসা পটুয়াখালীগামী আরেকটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি।” ঘাতক ট্রাকটিকে পুলিশ আটক করেছে। তবে ওই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছে। নিহতের লাশ উদ্ধার করে ঝালকাঠী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৫০৫ ঘ.