২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ১

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত ও দু’জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 11:53 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

মানিকগঞ্জ, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ট্রাকের ধাক্কায় এক ব্যক্তি নিহত ও দু’জন আহত হয়েছেন। রোববার দুপুরে উথুলী-জাফরগঞ্জ সড়কের বাসাইলে এ দুর্ঘটনায় নিহত রুহুল আমিন (৩৪) শিবালয়ের মেহেদীপুর গ্রামের সুখী সরকারের ছেলে। আহতরা হলেন রুহুলের ছোটভাই সুরুজ সরকার (২৮) এবং ঘোড়ার গাড়ি চালক আকবর আলী (৩৬)। তাদের উথুলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘিওর থানার ওসি মো. রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রুহুল স্থানীয় উথুলী হাটে সরিষা বিক্রি করে ছোটভাই সুরুজকে নিয়ে ঘোড়ার গাড়িতে বাড়ি ফিরছিলেন। দুপুর ১২টার দিকে বাসাইলে একটি ট্রাক পিছন থেকে ঘোড়ার গাড়িটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে রুহুলের মৃত্যু হয়। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। ওসি রেজাউল আরও জানান, রুহুলের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইচপি/ডিডি/১৭৪৯ ঘ.