২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় ‘চরমপন্থী’ নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুর উপজেলা থেকে এক ‘চরমপন্থী’ নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ছয়টি হত্যা মামলার অভিযোগ রয়েছে বলে পুলিশ দাবি করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 08:30 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

কুষ্টিয়া, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার মিরপুর উপজেলা থেকে এক ‘চরমপন্থী’ নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে ছয়টি হত্যা মামলার অভিযোগ রয়েছে বলে পুলিশ দাবি করেছে। বৃহস্পতিবার সকালে মালিহাদ ইউনিয়নের ঝুটিয়াডাঙ্গা গ্রামের মাঠ থেকে মোতালেব হোসেন (৪৫) নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তিনি কুষ্টিয়া দৌলতপুর উপজেলার গাছিরদিয়া গ্রামের মৃত সিরাজ মালিথার ছেলে। কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার সিএ হালিম জানান, মোতালেব শীর্ষ চরমপন্থী নেতা হিসেবে মিরপুর, দৌলতপুরসহ কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় হত্যা অপহরণসহ নানা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। পুলিশের ধারণা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসীরা তাকে হত্যার পর বুধবার রাতে ওই মাঠে লাশ ফেলে রেখে গেছে। মোতালেবের বিরুদ্ধে মিরপুর থানায় আলোচিত বিএনপি সভাপতি বাবু খান, জাসদ নেতা বশির উদ্দিন কচি, নুরুজ্জামান নুরুসহ ছয়টি হত্যা মামলা ছাড়াও বহু অপরাধের অভিযোগ রয়েছে বলেও জানান পুলিশ কর্মকর্তা সিএ হালিম। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৪৩২ ঘ.