গাইবান্ধা, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সোমবার রাতে এক কৃষকের ধানক্ষেত নষ্ট করেছে দুর্বৃত্তরা।
রাসায়নিক পদার্থ ছিঁটিয়ে কামারপাড়া ইউনিয়নের মধ্য হাটবামুনি গ্রামের রাঙ্গা মিয়ার ধান ক্ষেত পোড়ানো হয় বলে কৃষি কর্মকর্তারা জানিয়েছেন।
সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা ওবায়দুর রহমান মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্ষেত পোড়াতে কী ধরনের পদার্থ ব্যবহার করা হয়েছে তা জানাতে মঙ্গলবার নমুনা পরীক্ষার জন্য ঢাকায় খামার বাড়িতে পাঠানো হয়েছে।
ওবায়দুর জানান, ওই গ্রামের রাঙ্গা মিয়া এক একর তিন শতাংশ জমিতে উচ্চ ফলনশীল ধান রোপন করেন। সদ্য শীষ বের হওয়া এ ক্ষেতই পুড়িয়ে দেওয়া হয়েছে।
ঘটনাটি শুনেছেন জানিয়ে সাদুল্লাপুর থানার ওসি আব্দুল জলিল সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এনিয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২৫৪ ঘ.
bdnews24