ঝালকাঠি, এপ্রিল ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝালকাঠির রাজাপুর উপজেলায় মঙ্গলবার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নিহত মো. সৈকত (১৩) টিঅ্যান্ডটি সড়ক এলাকার স্কুল শিক্ষক সিরাজুল হকের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয় বাসিন্দা বারেক ফরাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে সৈকত শহরের বাজার রোডে প্রাইভেট শিক্ষকের কাছে পড়তে যায়।
ফেরারা সময় সে ওই ভবনের নির্মাণাধীন তিন তলায় ওঠে। ওখানে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়।
রাজাপুর থানার ওসি তোফাজ্জেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৪ ঘ.
bdnews24