২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গাড়িচাপায় শ্রমিক নিহত

গাজীপুর সদরে গাড়িচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুদ্ধরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে রাখে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2012, 12:36 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

গাজীপুর, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরে গাড়িচাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুদ্ধরা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে রাখে। হোতাপাড়া এলাকায় সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ। নিহত শিরিন আক্তার (৪২) হোতাপাড়ার ফু-ওয়াং ফুডস কারখানার শ্রমিক ছিলেন। তিনি ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকার মজমপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। নাওজোর হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল ৮টার দিকে কারখানার কাছে একটি গাড়ি শিরিনকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চালক গাড়িটি নিয়ে পালিয়ে যায়। এসময় বিক্ষুদ্ধ শ্রমিকরা আধাঘণ্টার জন্য ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হবে বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৩২ ঘ.