২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোনায় বাসচাপায় ২ জন নিহত

নেত্রকোনা পৌর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 01:02 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

নেত্রকোনা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনা পৌর এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচ জন। রোববার সকালে স্থানীয় রাজুর বাজারে একটি বাস উল্টোদিক থেকে আসা যাত্রীবাহী একটি রিকশাকে চাপা দেয়। ঘটনার জের ধরে বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে। নিহতরা হলেন- সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের রিকশা চালক আবুল হাসেম (৪২) ও একই গ্রামের কলিম উদ্দিনের ছেলে কিন্তু মিয়া (৩২)। অপর আহত আবুল কাইয়ুম (১৮) কৃষ্ণপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে। পুলিশ জানায়, সকাল সাড়ে ১১টার দিকে যাত্রীবাহী বাসটি ওই রিকশাকে চাপা দিলে হাসেম ও রিকশার আরোহী কিন্তু মিয়া ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর আরোহী আবুল কাইয়ুমকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আহত হওয়া চার পথচারীকে। নেত্রকোনা মডেল থানার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে যায়। লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/১৯০৪ ঘ.