২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ৭ ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

রাজধানীর মিরপুর ও উত্তরা থেকে সাত ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার এবং তাদের কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 12:37 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

ঢাকা, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুর ও উত্তরা থেকে সাত ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার এবং তাদের কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এরা হলেন- আতিয়ার রহমান, হাসিনা বেগম, মহিউদ্দীন, ফাতেমা সাখাওয়াত, আল আমীন, এম কাওসার ও আনোয়ার হোসেন। তিন জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র‌্যাবের তিনটি পৃথক দল রোববার সারাদিন অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করে বলে জানান র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক এম সোহায়েল। গ্রেপ্তারকৃত আতিয়ারকে দেড় বছরের কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা, হাসিনা বেগমকে ৬ মাসের কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা, মহিউদ্দিনকে ১ বছরের কারাদণ্ড ১ লাখ টাকা জরিমানা, ফাতেমাকে ২ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা, আল আমীনকে ১ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা, কাওসারকে ১ বছর কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা এবং আনোয়ার হোসেনকে দেড় বছরের কারাদণ্ড ১ লাখ টাকা জরিমান করা হয়। সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিভিন্ন ক্লিনিক ও চেম্বারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তিনি বলেন, “গ্রেপ্তারকৃতরা প্রত্যেককে নিজেদের এমবিবিএস পরিচয় দিয়ে রোগী দেখতেন। তবে অভিযানের সময় তারা প্রয়োজনয়ি সনদ দেখাতে পারেননি।” “এদের মধ্যে কেউ এসএসসি এবং কেউ এইচএসসি পাশ। তবে এদের মধ্যে দুই জন কবিরাজ বলে দাবি করেছে,” বলেন র‌্যাব কর্মকর্তা সোহায়েল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/১৮৩২ ঘ.