২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে ব্যবসায়ীর ‘আত্মহত্যা’

ঢাকার ধামরাইয়ে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ব্যবসায় লোকসান হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2012, 12:11 PM

Updated : 24 Aug 2022, 11:10 AM

সাভার, এপ্রিল ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ধামরাইয়ে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ব্যবসায় লোকসান হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন। রোববার দুপুর ১টার দিকে উপজেলার রৌহা এলাকায় গলায় ফাঁস লাগানো অবস্থায় গাছে ঝুলন্ত অবস্থায় নজরুল ইসলাম (৫২) নামে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। নজরুলের বাড়ি ধামরাইয়ের ভাদালিয়া এলাকায়। তার বাবার নাম আব্দুর রহমান। তিনি ঘড়ির ব্যবসা করতেন। ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স¤প্রতি নজরুলের ঘড়ির ব্যবসায়ে লোকসান হওয়ায় তার পরিবারে অশান্তি দেখা দেয়। এ নিয়ে তিনি মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। স্থানীয় ব্যবসায়ীদের উদ্ধৃত করে তিনি জানান, সকাল ১০টার দিকে প্রতিবেশী মাহবুব নামে এক কাপড় ব্যবসায়ীর কাছে নজরুল মোবাইল ফোন ও মানিব্যাগ দিয়ে বাড়িতে পৌঁছে দিতে বলে নজরুল চলে যায়। এ থেকে ধারণা করা হচ্ছে নজরুল আত্মহত্যা করে থাকতে পারেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৮১৩ ঘ.