২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পিলার ভেঙে দারোয়ানের মৃত্যু

চট্টগ্রাম নগরের শুলকবহরর এলাকায় নির্মাণাধীন ভবনের পিলার ভেঙে পড়ে এক দারোয়ানের নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2012, 04:54 PM

Updated : 24 Aug 2022, 11:07 AM

চট্টগ্রাম, এপ্রিল ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরের শুলকবহরর এলাকায় নির্মাণাধীন ভবনের পিলার ভেঙে পড়ে এক দারোয়ানের নিহত হয়েছেন। নিহত মোহাম্মদ আলীর (৪৬) বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বরইতলীতে। রোববার বিকাল সোয়া ৫টার দিকে পাঁচলাইশ থানার শুলকবহরে এ দুর্ঘটনা ঘটে। পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক শ্যামল কান্তি দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তর শুলকবহরে এশিয়ান হাউজিং সোসাইটিতে ইঞ্জিনিয়ার শামসুল আলমের মালিকানাধীন একটি ভবনের পাইলিংয়ের সময় একটি কংক্রিটের পিলার ভেঙে পড়ে। পিলারটি মোহাম্মদ আলীর মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২২৫৫ ঘ.