গাইবান্ধা, ০৭ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঘরের বেড়া কেটে এক নবজাতককে নিয়ে গেছে চোরেরা।
শুক্রবার মধ্যরাতের পর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের খোদ্দরুহিয়া গ্রামের চঞ্চল কুমার সরকার হিরুর ২৬ দিনের মেয়ে শিশু অনন্যা চুরি হয় বলে জানায় পুলিশ।
সাদুল্লাপুর থানার ওসি আব্দুল জলিল সরকার সাংবাদিকদের জানান, হিরুর স্ত্রী জয়ন্তী রানী রাতে দুই সন্তান আকাশ (৩) ও অনন্যাকে নিয়ে নিজের ঘরে শুয়েছিলেন। হিরু তখন বাড়ির অদূরে ধান ক্ষেতে সেচঘরে ছিলেন। রাত ১টার দিকে জয়ন্তী ঘুম ভেঙ্গে দেখেন নবজাতকটি নেই। বিছানার পাশে ঘরের টিনের বেড়া কাটা।
নবজাতকের বাবা থানায় মামলা করেছেন বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এসইউ/১৪২৭ ঘ.
bdnews24