২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে ট্রাক-কভার্ডভ্যান সংঘর্ষ, নিহত ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকের সঙ্গে কভার্ডভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অপর একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2012, 10:12 AM

Updated : 24 Aug 2022, 11:07 AM

নারায়ণগঞ্জ, এপ্রিল ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকের সঙ্গে কভার্ডভ্যানের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অপর একজন। বৃহস্পতিবার প্রথম প্রহরে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ধনুহাজী রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সৈয়দ আলী (৩৫) কভার্ডভ্যানের চালক। সিদ্ধিরগঞ্জ ওসি কামরুল আলম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রামগামী ট্রাকটির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে হঠাৎ থেমে গেলে পেছন থেকে দ্রুতগামী কভার্ডভ্যানটি ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে কভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গুরুতর আহত হয় কভার্ডভ্যান চালক সৈয়দ আলী ও তার সহকারী আবুল হোসেন। আশঙ্কাজনক অবস্থায় আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত আবুল হোসেনকে চিকিৎসা দেওয়া হয়েছে। ওসি জানান, ট্রাক ও এর চালক রুস্তম আলীকে (৪৫) আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬০৮ ঘ.