গাজীপুর, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শব্দ দূষণের দায়ে ঢাকা ও গাজীপুরে তিনটি প্রতিষ্ঠানকে সাড়ে ছয় লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
ঢাকার ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান ইউরেকা হোমস লিমিটেডকে তিন লাখ, গাজীপুরের বোর্ডবাজার এলাকার ইন্টারস্টপ ক্লোথিং লিমিটেডকে দুই লাখ ও নর্প নিট ইন্ডাষ্ট্রিজ লিমিটেডকে দেড় লাখ টাকা জরিমানা করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া প্রতিষ্ঠানগুলোকে শব্দ দূষণ বন্ধে সংশ্লিষ্ট সাতদিন সময় বেঁধে দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১২২ ঘ.
bdnews24