২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষিদ্ধ সময়ে মাছ ধরায় জেল

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের হাইমচরে মেঘনায় মাছ শিকারের সময় আটক ২৩ জেলেকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 05:02 PM

Updated : 24 Aug 2022, 11:05 AM

চাঁদপুর, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের হাইমচরে মেঘনায় মাছ শিকারের সময় আটক ২৩ জেলেকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন এই সাজা দেন। সাজাপ্রাপ্ত জেলেরা হলেন- চাঁদপুর সদরের মোতালেব গাজী (৫০), মহিন চৌকিদার (২৪), খোকন বেপারী (১৮), জাহাঙ্গীর লস্কর (২৮), খোরশদে খাঁ (২২), বাচ্চু রাঢ়ী (৩০), হাবিব খান (২০), বারেক চকিদার (১৮), মনির হোসেন খান (২৫), শাহ আলম রাঢ়ী (১৮), সফিক পাটওয়ারী (২০), লক্ষীপুর জেলার সফি সরদার (২৫), আবু তাহের চকিদার (৩৫), আজিজল দেওয়ান (২৫), বোরহান উদ্দিন মাঝি (২৬), ওসমান মাঝি (১৮), আনিছুর রহমান (১৯), আমির হোসেন (২২), ফারুক হোসেন বেপারী (২০), জমির আলি চকিদার (২২), সবুজ মিয়া মিজি (২০) এবং হাইমচরের সেলিম হাওলাদার (৩০)। ইউএনও মাসুদ সাংবাদিকদের জানান, মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ লাখ ২৫ হাজার মিটার কারেন্ট জাল, ১০ মন জাটকা আটক করা হয়। আটক জেলেদের এই সাজা ছাড়াও এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আটক জাল বিকেলে মেঘনা নদী তীরে পুড়িয়ে ফেলা হয় এবং জাটকাগুলো দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২২৫০ ঘ.