২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ৭ এপ্রিল ‘ক্যারিয়ার সামিট’

কর্পোরেট দুনিয়া আর চাকরি প্রার্থীদের মধ্যে সংযোগ ঘটাতে ঢাকায় আগামী ৭ এপ্রিল আয়োজন করা হয়েছে ‘ক্যারিয়ার সামিট ২০১২’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2012, 12:56 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কর্পোরেট দুনিয়া আর চাকরি প্রার্থীদের মধ্যে সংযোগ ঘটাতে ঢাকায় আগামী ৭ এপ্রিল আয়োজন করা হয়েছে ‘ক্যারিয়ার সামিট ২০১২’। গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠেয় এ সম্মেলনের আয়োজক মিলাঞ্জ কমিউনিকেশনস। আয়োজকেরা আশা করছেন, সম্মেলনে বক্তা, প্যানেল আলোচক ও অংশগ্রহণকারীরা বাংলাদেশের চাকরি বাজারের বিভিন্ন দিক, সমস্যা ও সম্ভবনা নিয়ে মিথক্রিয়ায় অংশ নেবেন। দেশের শীর্ষস্থানীয় কয়েকজন কর্পোরেট ব্যক্তিত্ব, পেশাজীবী ও শিক্ষাবিদ এ সম্মেলনে যোগ দেবেন। সম্মেলনে চাকরির প্রস্তুতি, ক্যারিয়ার পরিকল্পনা, চাকরির বাজারের বর্তমান ধারাসহ চাকরিক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও সম্ভবনা নিয়ে আলোচনা হবে। ক্যারিয়ার সামিটে অংশ নিতে আগ্রহীদের ঢাকাভিত্তিক ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান মিলাঞ্জ কমিউনিকেশনসের ওয়েসাইটে নির্দেশনা অনুযায়ী যোগাযোগ করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/১৭৪৮ ঘ.