চুয়াডাঙ্গা, এপ্রিল ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গা সদর উপজেলায় ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার প্রথম প্রহরে উপজেলার হায়দারপুর গ্রামের নিজ বাড়ি থেকে শিবিরকর্মী দুই ভাই মো. মিরাজ (২৫) ও মো. রিপন (২২) গ্রেপ্তার করা হয়।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী ঘরে লুকিয়ে রাখা একটি অত্যাধুনিক পিস্তল, দুই রাউন্ড গুলি, লিফলেট ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়।
সদর থানার ওসি এরশাদুল কবির চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইভাইকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১২৫৫ ঘ.
bdnews24