২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে মৃত্যু

নারায়ণগঞ্জ সদর উপজেলায় গভীর নলকূপের পাইপ বসাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2012, 08:45 AM

Updated : 24 Aug 2022, 11:05 AM

নারায়ণগঞ্জ, মার্চ ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সদর উপজেলায় গভীর নলকূপের পাইপ বসাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুইজন। শনিবার সকাল ৮টার দিকে চর সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেনের (২৫) বাড়ি নোয়াখালী জেলায়। আহত জিয়াউল (২৪) ও আলমগীরকে (২৮) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের জানান, শহরের চর সৈয়দপুর এলাকার নবী হোসেনের বাড়িতে গভীর নলকূপ বসানোর কাজ করছিলেন বেলাল, জিয়াউল ও আলমগীর। নলকূপের পাইপ লাগানোর সময় পাইপটি বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই বিদ্যুৎতায়িত হয়ে নিহত হন বেলাল। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৪৩৭ ঘ.