২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সড়ক সংস্কারের দাবিতে ভোলায় অবরোধ

ভোলা-বরিশাল-লক্ষ্মীপুর সড়ক সংস্কারের দাবিতে ভোলার ইলিশায় তিন ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2012, 02:08 PM

Updated : 24 Aug 2022, 11:04 AM

ভোলা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোলা-বরিশাল-লক্ষ্মীপুর সড়ক সংস্কারের দাবিতে ভোলার ইলিশায় তিন ঘণ্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে টানা তিন ঘণ্টা ইলিশা মডেল কলেজের সামনে ওই সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়। ইলিশা বাঘার হাওলা মাধ্যমিক বিদ্যালয়, ইলিশা ফাজিল মাদ্রসা, ইলিশা ইউপি মাধ্যমিক বিদ্যালয় ও নেছারিয়া দাখিল মাদ্রসাসহ অন্তত ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এতে অংশ নেয়। পরিবহন শ্রমিক এবং স্থানীয় ব্যাবসায়ীদেরও এতে অংশ নিতে দেখা গেছে। ইলিশা মডেল কলেজের অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৪/৫ মাস আগে ভোলার এই সড়কটি সংস্কারের কাজ শুরু হয়। কিন্তু অজ্ঞাত কারণে কাজ বন্ধ হয়ে যায়। এতে এলাকার সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফো ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/২০১০ ঘ.