২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাসার তালা ভেঙে বন্দুক চুরি

নগরীর বাকলিয়া থানায় একটি বাসার তালা ভেঙে বন্দুর চুরির অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2012, 03:43 PM

Updated : 24 Aug 2022, 11:03 AM

চট্টগ্রাম, মার্চ ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বাকলিয়া থানায় একটি বাসার তালা ভেঙে বন্দুর চুরির অভিযোগ পাওয়া গেছে। দেওয়ান বাজার এলাকার ১ নম্বর গলির মাহবুবুল আলম ওই দোনলা বন্দুকটি মালিক। তার ছেলে নাফিজ মিনহাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকাল ১০ থেকে দেড়টার মধ্যে কোন এক সময় চুরি হয়েছে। ঘরে তালা দিয়ে পরিবারের সবাই সকাল ১০টায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান। দুুপুর দেড়টায় বাসায় ফিরে তালা ভাঙা অবস্থায় পান। বাসার অন্যান্য জিনিসপত্র খোয়া না গেলেও তার বাবার নিবন্ধিত দুনলা বন্দকটি পাওয়া যায়নি বলে দাবি করেন মিনহাজ। এই ঘটনায় থানায় একটি অভিযোগ করা হয়েছে। বাকলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনসারুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বন্দুক চুরির ঘটনায় থানায় মৌখিকভাবে অভিযোগ পেয়ে তদন্ত করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/এএল/২১৪৩ ঘ.