২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ারায় শিক্ষককে মারধর

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 04:15 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

চট্টগ্রাম, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৈনপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। বুধবার এই অভিযোগে আনোয়ারা থানায় একটি মামলা হয়েছে। পাশাপাশি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু চন্দ্র দেবনাথকে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সদস্য আবদুর নূর শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে মামলায় অভিযোগ করা হয়। সুধাংশু দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সদস্য নূর মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে তার দপ্তরে যান। “পূর্ব শত্রুতার জের ধরে হঠাৎ রাগান্বিত হয়ে আমার ওপর চড়াও হয় সে। এক পর্যায়ে আমাকে কিল-ঘুষি মারতে থাকে ও আমার গলা টিপে ধরে। সহকর্মীরা এসে আমাকে রক্ষা করে,” বলেন তিনি। এই বিষয়ে আনোয়ার থানার ওসি মোহাম্মদ শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষককে মারধরের ব্যাপারে আব্দুর নূরের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। অভিযোগটি তদন্ত করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২০৫ ঘ.