ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের ১৩ জন উপসচিব পর্যায়ের কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে ১২ জনকেই নতুন করে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক আদেশে বুধবার এসব রদবদল ও পদায়ন করা হয়।
পদায়ন হওয়া বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিবদের মধ্যে হামিদুর রহমান খান ও সাবিরুল ইসলামকে বাণিজ্য মন্ত্রণালয়; কেয়া খান ও সামিয়া হালিমকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়; কবীর আহমেদকে শিক্ষা মন্ত্রণালয়, ড. মুহাম্মদ মোশাররফ হোসেনকে কৃষি মন্ত্রণালয়, আবুল ফজল মো. রফি উদ্দিনকে পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং স্মৃতি কর্মকারকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উপসচিব পদে পদায়ন করা হয়েছে।
এই কর্মকর্তারা পদায়নের আগেও এই মন্ত্রণালয় ও বিভাগগুলোতে সংযুক্ত থেকে কাজ করছিলেন।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ড. নাসিম আহমেদকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বদলি এবং ওএসডি উপসচিব মোজাম্মেল হককে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে।
ওএসডি উপসচিব রুহুল আমিন তালুকদারকে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের (এফপিএমইউ) গবেষণা পরিচালক এবং শামীমা নার্গিসকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
এর আগে রুহুল আমিনকে খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এবং শামীমা নার্গিসকে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উপ-পরিচালক পদে প্রেষণে নিয়োগের আদেশ দেওয়া হয়েছিল যা বুধবার বাতিল করা হয়।
এছাড়াও ওএসডি উপসচিব রেজাউল করিমকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২১২৩ ঘ.
bdnews24