২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মেডিক্যালে স্বাচিপের ২ পক্ষে সংঘর্ষ

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সরকার সমর্থক চিকিৎসকদের দুই পক্ষের সংঘর্ষে এক চিকিৎসক আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2012, 12:46 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সরকার সমর্থক চিকিৎসকদের দুই পক্ষের সংঘর্ষে এক চিকিৎসক আহত হয়েছেন। মাথায় আঘাত পাওয়া মো. তারেক নামের ওই চিকিৎসককে ঢাকা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর দেড়টার দিকে দুই দল চিকিৎসকের মধ্যে হাতাহাতি হয়। তারা দুই পক্ষই স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সঙ্গে জড়িত। তবে এ হাতাহাতির কারণ জানা যায়নি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। একই থানার ওসি সিরাজুল ইসলাম জানান, হাতাহাতি বিষয়ে হাসপাতাল বা কলেজ কর্তৃপক্ষ থানায় কিছু জানায়নি। তিনি বলেন, ভিন্ন মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে নিজেরাই বিষয়টি সমাধান করবেন বলে পুলিশকে চিকিৎসকরা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/প্রতিনিধি/এএইচ/১৮৪৬ ঘ.