২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘নোয়াবের বক্তব্য অশান্তি ক্ষোভ সৃষ্টি করবে’

অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণা বিষয়ে নিউজপেপার্স ঔনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) বক্তব্যের প্রতিবাদ করেছে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2012, 02:07 PM

Updated : 24 Aug 2022, 11:01 AM

ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অষ্টম ওয়েজ বোর্ড ঘোষণা বিষয়ে নিউজপেপার্স ঔনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) বক্তব্যের প্রতিবাদ করেছে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ। সংগঠনটি বলছে, “নোয়াবের এ বক্তব্য সংবাদপত্র শিল্পে অশান্তি ও ক্ষোভ সৃষ্টি করবে।” বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), বাংলাদেশ সংবাদপত্র প্রেস শ্রমিক ফেডারেশন এবং সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের নেতারা এক যুক্ত বিবৃতিতে মঙ্গলবার নোয়াবের বক্তব্যের প্রতিবাদ জানান। সোমবার নোয়াবের এক বিবৃতিতে অষ্টম ওয়েজ বোর্ড বিষয়ে সরকারি ঘোষণা পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে বলা হয়, “এতে সংবাদপত্র শিল্প বড় ধরণের সংকটে ফেলবে।” সাংবাদিক নেতারা বিবৃতিতে বলেন, “নোয়াবের বক্তব্য সংবাদপত্র শিল্পের জন্য ওয়েজ বোর্ড সংক্রান্ত জাতীয় সংসদে গৃহীত আইনের লংঘন। ১৯৭৪ সালে গৃহীত আইনের আওতায় এ পর্যন্ত ৭টি বেতন বোর্ড গঠন ও রোয়েদাদ ঘোষণা হয়। “প্রচলিত আইন অনুযায়ী ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন বাধ্যতামূলক।” “বিভিন্ন সময় মালিক সংগঠন ওয়েজ বোর্ডের বিরুদ্ধে মামলা করেও আইনের কাছে হেরে গিয়ে ঘোষিত ওয়েজ বোর্ড মেনে নিতে বাধ্য হয়েছে।” এতে আরো বলা হয়, “প্রধানমন্ত্রী বেতন বৃদ্ধির যৌক্তিকতা মেনে নিয়ে অষ্টম ওয়েজ বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন এবং বোর্ডের চেয়ারম্যান নিয়োগ চূড়ান্ত করেছেন। সরকার সার্কুলার জারির পর বিএফইউজে, শ্রমিক ফেডারেশন ও কর্মচারী ফেডারেশন বোর্ডের প্রতিনিধিদের নামের তালিকা দিয়েছে।” “কিন্তু নোয়াব তাদের প্রতিনিধিদের নাম না দিয়ে ওয়েজ বোর্ডের বিরোধিতা করছে- যা অনাকাক্সিক্ষত ও অনভিপ্রেত।” সাংবাদিক নেতারা নোয়াবকে বোর্ডে তাদের প্রতিনিধি দিয়ে অষ্টম ওয়েজ বোর্ড গঠনে সহযোগিতা করে এ শিল্পে শান্তি বজায় রাখার আহ্বানও জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন- ইকবাল সোবহান চৌধুরী, রুহুল আমিন গাজী, আব্দুল জলিল ভুইয়া, শওকত মাহমুদ, ওমর ফারুক, আবদুস শহিদ, শাবান মাহমুদ, বাকের হোসাইন, মতিউর রহমান তালুকদার, খায়রুল ইসলাম, আলমগীর হোসেন খান ও কামাল উদ্দিন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই অষ্টম ওয়েজ বোর্ড গঠন করা হবে- তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদের এমন বক্তব্যের পর এখন পর্যন্ত তা গঠিত হয়নি। স¤প্রতি বিষয়টি নিয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে সাংবাদিক-শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ। ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি সপ্তম সংবাদপত্র ওয়েজ বোর্ড গঠন করে সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/১৯৫১ ঘ.