খুলনা, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনার খালিশপুরে হত্যা মামলার এক অসামিকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে শিল্পাঞ্চলের চিত্রালী বাজারের সামনে এ হামলায় নিহত শহীদুল ইসলাম (৩৫) একটি হত্যা মামলায় সোমবার জামিনে ছাড়া পান।
খালিশপুর থানার ওসি মো. শাহবুদ্দিন আজাদ জানান, শহীদুল বাজারের সামনে দিয়ে যাওয়ার সময় কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পূর্ব শত্র“তার জের ধরে এ হামলা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮৩৫ ঘ.
bdnews24