মাদারীপুর, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের রাজৈরে একটি পিকাআপ ভ্যান চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন।
রাজৈর থানার ওসি মো. নওশের আলী জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার শানেরপাড় এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মান্নান হাওলাদার (৬৫) ও শওকত হাওলাদার (৩০)। এদের মধ্যে মান্নানের বাড়ি মাদারীপুরের শিবচরের নিকলী ও শওকতের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা গ্রামে।
ওসি জানান, বরিশালগামী একটি পিকআপ ভ্যান মটরসাইকেলটিকে চাপা দিলে মান্নান ও শওকত ঘটনাস্থলেই মারা যান।
এ দুর্ঘটনার পর স্থানীয়রা প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৮২৫ ঘ.
bdnews24