২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একুশে বিষয়ে বিটিআরসির সিদ্ধান্ত আগামী সপ্তাহে

সম্প্র্রচার অবৈধ উল্লেখ করে বেসরকারি টেলিভিশন স্টেশন একুশেকে দেওয়া নোটিস বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্তে দেবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক বিটিআরসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2012, 01:19 PM

Updated : 24 Aug 2022, 11:00 AM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্প্র্রচার অবৈধ উল্লেখ করে বেসরকারি টেলিভিশন স্টেশন একুশেকে দেওয়া নোটিস বিষয়ে আগামী সপ্তাহে সিদ্ধান্তে দেবে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক বিটিআরসি। বিটিআরসি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়া আহমেদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী সপ্তাহে কমিশনের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। ” একুশের টিভির নোটিশের জবাব বিষয়ে জানতে চাইলে জিয়া আহমেদ বলেন, “গত রোববার বিটিআরসিতে নোটিসের জবাব পেয়েছে যা যাচাই চলছে।” গত ১১ মার্চ বিটিআরসি’র দেওয়া ওই নোটিসকে সেদিনই ‘উদ্দেশ্যমূলক’ আখ্যায়িত করে একুশে টেলিভিশন বলেছিল, “বিটিআরসির বক্তব্য সত্য নয়।” এরপর গত ১৫ মার্চ সংবাদ সম্মেলন করে একুশে টেলিভিশন কর্তৃপক্ষ দাবি করে, নোটিসের পেছনে এক মন্ত্রীর ইন্ধন রয়েছে। ২০০০ সালের ১৪ এপ্রিল টেরিস্ট্রিয়াল টেলিভিশন কেন্দ্র হিসেবে সম্প্র্রচার শুরু করে বেসরকারি টেলিভিশন একুশে। ২০০২ সালের ২৯ অগাস্ট চারদলীয় জোট সরকারের সময় আদালতের রায়ের পর একুশে টেলিভিশন বন্ধ করে দেওয়া হয়। এরপর ২০০৫ সালের ১৪ এপ্রিল পুনঃসম্প্রচারের অনুমতি নিয়ে ২০০৭ সালের ২৯ মার্চ স্যাটেলাইট টেলিভিশন হিসেবে সম্প্র্রচারে আসে একুশে। এর মাস খানেকের মধ্যেই বিটিআরসি একটি চিঠির মাধ্যমে একুশে টেলিভিশনকে ৩০ কোটি ৯ লাখ ২৬ হাজার টাকা ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে বলে এবং তরঙ্গ স্থগিত করার কথা জানায়। ২০০৭ সালের ২২ এপ্রিলের ওই চিঠিতে বলা হয়, তরঙ্গ স্থগিতের পর কীভাবে সমপ্র্চার চালানো হচ্ছে এবং প্রতিষ্ঠানটির রেডিও ইক্যুইপমেন্ট লাইসেন্স নেই যে বিষয়ে তারা আবেদনও করেনি। ১৫ মার্চের সংবাদ সম্মেলনে একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, “এই আদেশের বিরুদ্ধে টেলিভিশনটি উচ্চ আদালতে গেলে আদালত রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই চিঠির কার্যকরিতা স্থগিত করে দেয়। রিট পিটিশনটি এখনো আদালতে নিষ্পত্তির অপেক্ষায় আছে।” অবৈধভাবে স¤প্রচারের দায়ে টেলিকম আইনে ৩০০ কোটি টাকা জরিমানা ও ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/পিডি/১৯১৯ ঘ.