২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে যুবকের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যুবককে বিষ খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2012, 11:45 AM

Updated : 24 Aug 2022, 11:00 AM

নারায়ণগঞ্জ, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক যুবককে বিষ খাইয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাহিদুর রহমান জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা এলাকার দাসপাড়ার একটি বাড়ি থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রাজন চন্দ্র দাস (২০) দাসপাড়া এলাকার তপন ঘোষের ছেলে। পরিদর্শক (তদন্ত) সাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের মৃত্যুর বিষয়ে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গেছে। “লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।” রাজনের বাবা তপন ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একই এলাকার শেখ ফরিদ, সেলিম ও আরিফের সঙ্গে টাকা-পয়সার লেনদেন নিয়ে বিরোধ ছিলো রাজনের। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে টাকা চাইতে এসে বাড়ি খালি পেয়ে রাজনকে মারধর করে বাড়ির সিলিং ফ্যান খুলে নিয়ে যাওয়ার চেষ্টাও করে তারা। রাত সাড়ে ৯টার দিকে তারা ফিরে এসে রাজনকে হত্যার পর তার মুখে বিষ ঢেলে দেয়। তবে এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি বলে জানান পুলিশ কর্মকর্তা সহিদুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৭৪৫ ঘ.