ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভূমিকম্পের সময় সিঁড়ি থেকে পড়ে আহত এক নারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, সোমবার সকাল ১০টার দিকে ২০৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মোমেলা বেগম (৩২) মারা যান।
তিনি জানান, মহাখালীর জেআর ভবনের ঝাড়–দার মোমেলা রোববার সকালে সেখানে ঝাড়– দেওয়ার সময় ভূমিকম্পে সিঁড়ি থেকে নিচে গড়িয়ে পড়ে মাথায় আঘাত পান।
প্রথমে মোমেলাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে দুপুরে তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
মোমেলা ঢাকায় কড়াইল বস্তিতে থাকতেন। তার গ্রামের বাড়ি শেরপুরে।
রোববার সকাল ৮টা ৫৬ মিনিটে অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৬।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৩৫৫ ঘ.
bdnews24