২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদক ব্যবসায়ীদের হামলায় ৩ পুলিশ আহত

গাজীপুরের টঙ্গীতে মাদক ব্যবসায়ীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2012, 08:54 AM

Updated : 24 Aug 2022, 10:59 AM

গাজীপুর, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে মাদক ব্যবসায়ীদের হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার রাতে টঙ্গীর মেইলগেইট এলাকা থেকে মদসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় এ হামলা চালানো হয় বলে জানায় পুলিশ। আহত পুলিশের কনস্টেবল মো. এমদাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া এই ঘটনায় আহত উপ-পরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজ, কনস্টেবল মিন্টুকে টঙ্গী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেন সাংবাদিকদের জানান, রাত সাড়ে ৯টার দিকে মিলগেইট এলাকা থেকে আড়াইশ পুড়িয়া গাঁজা ও ২৫ লিটার মদসহ স্থানীয় মাদক ব্যবসায়ী সোহাগ ও দুলালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসছিলো পুলিশ। পথে মাদক ব্যবসায়ীর লোকজন লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা চালালে তিন পুলিশ সদস্য আহত হয়। এছাড়া একই রাতে টঙ্গীর গাজীপুরা সাতাইশ মোড় এলাকায় গাড়ি পার্কিং নিয়ে কর্তব্যরত পুলিশের সঙ্গে স্থানীয় যুবক কাজী শিহাবের বাক-বিতন্ডা হয় বলে জানান ওসি। পরে রাত সাড়ে ৯টার দিকে শিহাব ও তার লোকজন পুলিশের ওপর হামলা চালালে পুলিশের কনস্টেবল বাদল ও মো. শাজাহান আহত হন। এই ঘটনায় রাতেই শিহাবকে গ্রেপ্তার করা হয়। দুটি ঘটনায় থানায় মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৪৪৭ ঘ.