২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশভ্যান থেকে পালিয়ে গেল তিন আসামি

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে নড়াইলে পুলিশভ্যান থেকে অস্ত্র মামলার তিন আসামি পালিয়ে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 02:30 PM

Updated : 24 Aug 2022, 10:58 AM

নড়াইল, মার্চ ১৫, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত থেকে কারাগারে নেওয়ার পথে নড়াইলে পুলিশভ্যান থেকে অস্ত্র মামলার তিন আসামি পালিয়ে গেছেন। বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে শহরের মহিষখোলা জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। ওই তিন আসামি হলেন- সদর উপজেলার রতডাঙ্গা গ্রামের নজরুল ইসলামের ছেলে সাগর হোসেন (২৮), কালিয়া উপজেলার বেন্দা গ্রামের গোলাম শেখের ছেলে পলাশ (৩০) ও লোহাগড়া উপজেলা চাচই গ্রামের মোসলেম হোসেনের ছেলে রকিব (২৫)। আদালত পরিদর্শক অজিত মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকেলে আদালতে হাজিরা শেষে একটি পুলিশভ্যানে করে ৩৭ জন আসামি হাবিলদার মোকাররমসহ ৩ পুলিশ সদস্য কারাগারের উদ্দেশ্যে রওনা হন। পুলিশভ্যানটি শহরের মহিষখোলা জামে মসজিদ এলাকায় পৌঁছালে অস্ত্রসহ বিভিন্ন মামলার আসামি সাগর, পলাশ ও রকিব ভ্যান থেকে হাতকড়া পরা অবস্থায় লাফিয়ে পড়ে দৌড়ে পালিয়ে যায়। নড়াইল জেলা কারাগারের জেলার শামীম ইকবাল আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। নড়াইলের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই তিন আসামিকে আটকের জোর চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০৩২ ঘ.