২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলছাত্রীর মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ

ঢাকা-ময়মসিংহ মহাসড়কের নগপাড়া এলাকায় লেগুনা চাপায় এক স্কুলছাত্রীর নিহত হওয়ার খবরে মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থী ও এলাকাবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 12:52 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

গাজীপুর, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-ময়মসিংহ মহাসড়কের নগপাড়া এলাকায় লেগুনা চাপায় এক স্কুলছাত্রীর নিহত হওয়ার খবরে মহাসড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থী ও এলাকাবাসী। দুর্ঘটনায় আহত ওই শিক্ষার্থীর নাম মোসাম্মৎ তাসলিমা (১১)। সে স্থানীয় বিআরটিসি ট্রেনিং ইনস্টিটিউটের চালক আব্দুল খালেকের মেয়ে এবং সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট ইকবাল জানান, বৃহস্পতিবার বেলা পৌনে ১১টার দিকে স্কুলে যাওয়ার পথে নগপাড়া এলাকায় গাজীপুরগামী একটি লেগুনার চাপায় তাসলিমা আহত হয়। কিন্তু তাসলিমা নিহত হয়েছে- এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ও স্থানীয় নগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। আহত তাসলিমাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বেলা পৌনে ১২টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর গাড়ি চলাচল শুরু হয় বলেও জানান সার্জেন্ট ইকবাল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮৫৫ ঘ.