২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তা চেয়ে ১৯ সাংবাদিকের জিডি

সংসদ সদস্যের বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে প্রাণনাশের হুমকির জীবনের নিরাপত্তা চেয়ে পিরোজপুরের জাতীয় দৈনিক ও ইলেক্ট্রনিক মিডিয়ার ১৯ সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2012, 12:27 PM

Updated : 24 Aug 2022, 10:59 AM

পিরোজপুর, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্যের বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে প্রাণনাশের হুমকির জীবনের নিরাপত্তা চেয়ে পিরোজপুরের জাতীয় দৈনিক ও ইলেক্ট্রনিক মিডিয়ার ১৯ সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সদর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, সাধারণ ডায়েরিতে সাংবাদিকরা দৈনিক সমকাল ও কালেরকন্ঠে পিরোজপুরের সরকার দলীয় দুই সংসদ সদস্যের বিরুদ্ধে সংবাদ প্রকাশিত হওয়ায় তাদের পিরোজপুর থেকে উচ্ছেদ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে উল্লেখ করেছেন। ওই ১৯ সাংবাদিকের মধ্যে রয়েছেন, ইত্তেফাকের সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, বাংলাদেশ বেতার ও ইউএনবির জেলা প্রতিনিধি মাহামুদ হোসেন শুকুর, যুগান্তর, বিটিভি ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি এস এম পারভেজ, সংবাদের জেলা প্রতিনিধি একে আজাদ, সমকাল ও চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি ফসিউল ইসলাম বাচ্চু, কালেরকন্ঠ ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি শিরিনা আফরোজ, আমার দেশ ও ডেইলি ইনডিপেন্ডেন্টের জেলা প্রতিনিধি রেজাউল ইসলাম শামীম, আমাদের সময়ের জেলা প্রতিনিধি খালিদ আবু, দৈনিক জনতার জেলা প্রতিনিধি সোহেল বিল্লাহ কাজল, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মিলন, এনটিভি ও ডেসটিনির রশীদ আল মুনান সুজন, আরটিভির জেলা প্রতিনিধি রিয়াদ আহম্মেদ নাহিদ, সকালের খবরের মিজানুর রহমান, দিগন্ত টিভির জেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক চৌধূরী, ইনডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি নূরে আলম সিদ্দিকী শাহীন, সময় টিভির জেলা প্রতিনিধি জিয়াউল হক, মোহনা টিভির জেলা প্রতিনিধি এম জুয়েল, ইসলামিক টিভির জেলা প্রতিনিধি কবির হোসেন ও ভোরের ডাকের জেলা প্রতিনিধি হাবিবুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮২৭ ঘ.