নেত্রকোনা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেত্রকোনা সদর উপজেলায় এক অটোরিকশা চালকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।
মডেল থানার ওসি আব্দুল করিম জানান, মঙ্গলবার মধ্যরাতে নেত্রকোনা-কেন্দুয়া সড়কে সদর উপজেলার বায়ড়াউড়া এলাকায় ছদ্দুক মিয়ার (৩২) লাশ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে মধ্যরাতে লাশ উদ্ধার করা হয়।
ছদ্দুক মিয়ার চাচা মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে ছদ্দুক মিয়া অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। তার অটোরিকশাটিরও খোঁজ পাওয়া যায়নি।
ছদ্দুক সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের মৌজেবালি গ্রামের সুরুজ আলীর ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৬৪২ ঘ.
bdnews24