২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গণগ্রেপ্তার বন্ধ না হলে চট্টগ্রামে হরতাল: নোমান

নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার ও হয়রানি করা বন্ধ না হলে ১২ মার্চের পর চট্টগ্রামে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2012, 12:08 PM

Updated : 24 Aug 2022, 10:57 AM

চট্টগ্রাম, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার ও হয়রানি করা বন্ধ না হলে ১২ মার্চের পর চট্টগ্রামে হরতালসহ কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। শনিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ১২ মার্চ ‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচিকে সামনে রেখে গত দুই দিনে বিএনপি নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার এবং বাসায় বাসায় তল্লাশি চালিয়ে হয়রানি করছে পুলিশ। বিবৃতিতে নোমান সরকারের উদ্দেশ্যে বলেন, “অবিলম্বে গণগ্রেপ্তার ও পুলিশি হয়রানি বন্ধ করুন। অন্যথায় ১২ মার্চের পরে চট্টগ্রামে হরতালসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তবে পুলিশ এ পর্যন্ত বিএনপির কতোজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে- তার উল্লেখ করা হয়নি বিবৃতিতে। একান্ত সচিব নুরুল আজিম হিরু স্বাক্ষরিত ওই বিবৃতিতে পুলিশের উদ্দেশে নোমান বলেন, “প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসাবে আপনাদের নিরপক্ষে আচরণ করতে হবে। কারণ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে তারা আর ক্ষমতায় আসতে পারবেন না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/জেকে/১৮০৪ ঘ.