২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকল্প ব্যবস্থা না করেই সেতু খুলছে ঠিকাদার

বিকল্প সেতু নির্মাণ না করেই বাগেহাটের শরণখোলা-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাজৈর এলাকার একটি বেইলি সেতুর বিভিন্ন অংশ খুলতে শুরু করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2012, 02:21 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

বাগেরহাট, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিকল্প সেতু নির্মাণ না করেই বাগেহাটের শরণখোলা-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের রাজৈর এলাকার একটি বেইলি সেতুর বিভিন্ন অংশ খুলতে শুরু করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান। জলিলের স্টিল ব্রিজ নামে পরিচিত ওই বেইলি সেতুটির বিভিন্ন অংশ শুক্রবার সংশ্লিষ্ট ঠিকাদারের লোকজনকে খুলতে দেখা গেছে। এতে সড়কের দুই পাশে বাস, পণ্যবাহী ট্রাকসহ যানবাহন আটকে পড়ে। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, সড়ক উন্নয়ন কাজের অংশ হিসেবে জলিল বেইলি সেতুর স্থলে একটি কংক্রিটের কালভার্ট নির্মাণ করা হবে। বাগেরহাট সওজ বিভাগ বিভাগ প্রায় প্রায় একশ’ কোটি টাকা ব্যয়ে সাইনবোর্ড-শরণখোলা-বগি আঞ্চলিক মহাসড়কের উন্নয়ন কাজ করছে। নিয়ম অনুযায়ী এ ধরনের সেতু প্রতিস্থাপনের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা করা বাধ্যতামূলক হলেও এক্ষেত্রে তা মানা হয়নি। শরণখোলা-মোড়েলগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম টিপু জানান, কোন ধরনের আগাম খবর না দিয়েই ঠিকাদারী প্রতিষ্ঠান বেইলি সেতুটি খুলে নেওয়া শুরু করেছে। ফলে বেশ কিছু বাস সেতুর দক্ষিণ পাড়ে আটকে আছে। তবে ওই কাজের দায়িত্বে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান খুলনার আমিন অ্যান্ড কোং এর ব্যবস্থাপক হারুন অর রশিদ বলেন, বাগেরহাট সওজ বিভাগের নির্দেশনা অনুযায়ী তারা কাজ করছেন। এদিকে সেতু খোলার খবর পেয়ে শুক্রবার সকালে শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত বিকল্প সড়ক চালু করতে বাগেরহাট সওজ প্রকৌশলীকে অনুরোধ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০১৯ ঘ.