২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ চলাচলে বিঘ্ন

হঠাৎ ঘন কুয়াশার কারণে শুক্রবার সকালে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল প্রায় পৌনে দুই ঘণ্টা বন্ধ থাকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2012, 04:12 AM

Updated : 24 Aug 2022, 10:56 AM

মানিকগঞ্জ, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হঠাৎ ঘন কুয়াশার কারণে শুক্রবার সকালে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল প্রায় পৌনে দুই ঘণ্টা বন্ধ থাকে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লি¬উটিসি) ব্যবস্থাপক (বাণিজ্য) আশরাফ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোর থেকে পদ্মা-যমুনা আববাহিকায় কুয়াশা দেখা দেয়। এক পর্যায়ে দৃষ্টিসীমা কমে এলে সকাল ৭টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশায় তীরে পৌঁছাতে না পেরে এই সময়ে যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে দুটি ফেরি। যানবাহন পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটে সৃষ্টি হয় যানজট। পৌনে ৯টার দিকে কুয়াশা কমে এলে আবার ফেরি পারাপার শুরু হয় বলে আশরাফ উল্লাহ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১০০৯ ঘ.