২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফ নিয়ে গেলো বাংলাদেশি যুবককে

বুড়িরবাড়ি সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 03:18 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

লালমনিরহাট, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বুড়িরবাড়ি সীমান্ত থেকে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। এলাকাবাসী জানিয়েছে, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িরবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলম (১৮) বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে কাঁটাতারের বেড়া সংলগ্ন একটি জমিতে বোরো ধান ক্ষেতে পানি দিচ্ছিলো। এ সময় ভারতীয় ১০৪ চ্যাড়াবান্ধা বিএসএফের টহলরত সদস্যরা জাহাঙ্গীরকে ধরে নিয়ে যায়। জাহাঙ্গীরের বাবা রজবউদ্দিন অভিযোগ করেন, কোন কারণ ছাড়াই তার ছেলেকে বিএসএফ ধরে নিয়ে গেছে। এ ব্যাপারে বুড়িমারী স্থলবন্দর বিওপির কোম্পানি কমান্ডার নুরুল ইসলাম বলেন, “লোক মুখে শুনেছি বিএসএফ এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে। কিন্তু তাদের পরিবারের পক্ষ থেকে কেউ লিখিতভাবে জানায়নি। তারপরও আমি চ্যাংরাবান্ধা ক্যাম্পের বিএসএফ কোম্পানি কমান্ডারের সঙ্গে কথা বলার চেষ্টা করছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২১১৮ ঘ.