চাঁদপুর, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৩ লাখ মিটার কারেন্ট জাল আটক করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জাল আটক করা হয়।
ইলিশ রক্ষায় মার্চ-এপ্রিল দুই মাস নদীতে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা রয়েছে। এ সমেয়র মধ্যে মাছ শিকারের অপরাধে জেল, জরিমানার মতো দণ্ড দিয়ে থাকে ভ্রাম্যমাণ আদালত।
কোস্টগার্ড চাঁদপুর স্টেশন অধিনায়ক লেফটেন্যান্ট মো. জহুরুল হক সাংবাদিকদের জানান, দিনভর মেঘনা নদীতে অভিযান চালিয়ে তিন লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে। এসব জালের মূল্য প্রায় দুই কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৮৪৫ ঘ.
bdnews24