পটুয়াখালী, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় নিহত সৌদি আরবের দূতাবাস কর্মকর্তাকে হত্যাকারীদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে সরকার সরকার সক্ষম হবে বলে আশাবাদী ড্যান মজিনা।
পটুয়াখালীতে সাংবাদিকদের বুধবার এ কথা বলেন তিনি। এ সময় এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।
সোমবার রাতে রাজধানীতে অজ্ঞাতনামাদের গুলিতে আহত হন সৌদি দূতাবাসের এক কর্মকর্তা। মঙ্গলবার ভোরে তিনি হাসপাতালে মারা যান।
আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে কার্যকর সংলাপের ‘এখনই সময়’ বলেও মন্তব্য করেন মজিনা।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে তিনি প্রাকৃতিক দুর্যোগ নিয়ে উপকূলবাসীর সচেতনতা বৃদ্ধির লক্ষে পাখিমারায় প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দুর্যোগ প্রস্তুতি মহড়া পরিদর্শন করেন।
তিনি বলেন, বাংলাদেশের দুর্যোগ মোকাবেলায় যুক্তরাষ্ট্রের জনগণ সব সময় পাশে থাকবে।
যুক্তরাষ্ট্রের অর্থায়নে বাংলাদেশে ৫৪৭টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মিত হয়েছে জানিয়ে ড্যান মজিনা বলেন, আরো ১১৮টি আশ্রয়কেন্দ্র তৈরি হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/২১৩৪ ঘ.
bdnews24