চট্টগ্রাম, মার্চ ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ৪০ জন মৃত ও কাজে অক্ষম শ্রমিকের পরিবারকে এককালীন আর্থিক অনুদান দিয়েছে ‘আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন’।
সোমবার সকালে নগরীর চান্দগাঁও এলাকায় একটি কমিউনিটি সেন্টারে দক্ষিণ চট্টগ্রামে চলাচলরত বিভিন্ন যানবাহন শ্রমিকদের এ সংগঠনটি এক অনুষ্ঠানের মাধ্যমে এ অনুদান দেয়।
অনুষ্ঠানে গত বছর যে ২৮ জন পরিবহন শ্রমিক মারা গেছেন তাদের প্রত্যেক পরিবারকে ৫৫ হাজার ও এবং বয়স্ক ও কাজে অক্ষম ১২ শ্রমিককে ২০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।
আরাকান সড়ক পরিবহনের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন’র সাধারণ সম্পাদক ওসমান আলী, নগর পুলিশের উপ-কমিশনার (যানবাহন) কুসুম দেওয়ান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৯২২ ঘ.
bdnews24