শেরপুর, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর শহর থেকে বিভিন্ন মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয় বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিন্তু বিএনপি বলছে, ‘ঢাকা চলো’ কর্মসূচিতে বাধা দিতেই তাদের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
এরা হলেন- বিএনপি নেতা মোশাররফ হোসেন, সাইফুল ইসলাম, আলমগীর ওরফে গুতু এবং ছাত্রদল নেতা এনামূল হক রিপন, কামরুল ইসলাম ও আবু হানিফ।
মঙ্গলবার সকালে শহরের বিভিন্ন স্থান থেকে বিএনপি ও ছাত্রদলের এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় বলে জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমান।
জেলা বিএনপি সভাপতি এ কে এম সাইফুল ইসলাম কালাম জানান, ১২ মার্চ ঢাকা চলো কর্মসূিচকে সামনে রেখেই পুলিশ তাদের নেতাকর্মীকে গ্রেপ্তার করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯২৬ ঘ.
bdnews24