২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চব্বিশ উপসচিবের পদায়ন

প্রশাসনের সদ্য পদোন্নতি পাওয়া উপসচিবদের মধ্যে ২৪ জনকে পদোন্নতির পর সংযুক্ত থাকা মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2012, 02:07 PM

Updated : 24 Aug 2022, 10:54 AM

ঢাকা, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের সদ্য পদোন্নতি পাওয়া উপসচিবদের মধ্যে ২৪ জনকে পদোন্নতির পর সংযুক্ত থাকা মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার এক আদেশে রোববার তাদের এ পদায়ন করে। একই আদেশে আরো দুই জন উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়। সংযুক্ত থাকা মন্ত্রণালয়ে পদায়ন হওয়া উপসচিবদের মধ্যে মনিরুল হুদাকে পরিবেশ ও বন মন্ত্রণালয়; আলী হোসেন ও হাবিবুন নাহারকে মন্ত্রিপরিষদ বিভাগ; খুরশীদ ইকবাল রেজভী, সোহেল ইমাম খান, হাবিব মো. হালিমুজ্জামান, আব্দুল কাইয়ুম ও মহিদুল ইসলামকে জনপ্রশাসন মন্ত্রণালয়; যাহিদ হোসেন, হারুন অর রশীদ বিশ্বাস ও জুবাইদা নাসরীনকে স্থানীয় সরকার বিভাগ; মফিজউদ্দিন আহমেদ, সুলেখা রানী বসু, রেহানা পারভীন, জিনাত আরা ও সারোয়ার আলমকে অর্থ বিভাগের উপসচিব পদে পদায়ন করা হয়। সংযুক্ত থাকা ওয়াহিদা আক্তারকে শিক্ষা মন্ত্রণালয়, শাহনাজ সামাদ, আছমা আক্তার জাহান ও হোমায়রা সুলতানাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়; সাঈদ মাহমুদ বেলাল হায়দর ও রোকসানা হাসিনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়; শাকিলা জেরিন আহমেদকে বাণিজ্য মন্ত্রণালয় এবং মোহাম্মদ নাভিদ সফিউল্লাহকে পরিকল্পনা বিভাগে উপসচিব হিসেবে পদায়ন করা হয়। গত ৮ ফেব্রুয়ারি সিনিয়র সহকারী সচিব থেকে উপসচিব পদে পদোন্নতির পর তাদের আগের কর্মস্থলেই সংযুক্ত করা হয়েছিল। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) উপসচিব সালমা জাহানকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব গাজী মো. রেজাউল করিমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব পদে পদায়ন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২০০৯ ঘ.