চট্টগ্রাম, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় আগুনে ১৫টি বসতঘর পুড়ে গেছে।
বৈদ্যুতিক গোলযোগ থেকে শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের আকিলপুর গ্রামের জানে আলম সিরাজীর বাড়িতে আগুন লেগে তা আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে।
তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
সীতাকুণ্ড দমকল বাহিনীর কর্মকর্তা আবদুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দমকল বাহিনীর তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে শনিবার ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে বিভিন্ন মালিকের ১৫টি কাঁচা বসতঘর পুড়ে গেছে জানিয়ে তিনি বলেন, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১৪২০ ঘ.
bdnews24