২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় বজ্রপাতে কিশোরের মৃত্যু

বরগুনা সদর উপজেলার সোনাতলা গ্রামে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হন আরো দু’জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 06:13 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

বরগুনা, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরগুনা সদর উপজেলার সোনাতলা গ্রামে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হন আরো দু’জন। শুক্রবার সন্ধ্যার পর মৃত্যু হওয়া সোহেল (১৫) সোনাতলা গ্রামের মোসলেম আলীর ছেলে। আহতরা হলেন একই গ্রামের জসিম (২৫) এবং বরগুনা পৌর এলাকার কড়ইতলা গ্রামে মিতু (১৪)। তাদের বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহেলের স্বজনরা জানান, উপজেলার পাজরাভাঙ্গা থেকে সোহেল ও জসিম বাড়ি ফিরছিলেন। পথে ঝড়ের সময় বজ্রপাতে তারা গুরুতর আহত হন। বরগুনা সদর হাসপাতালে নেওয়ার পর সোহেলের মৃত্যু হয়। অন্যদিকে উদীচী শিল্পীগোষ্ঠী বরগুনা জেলা শাখা আয়োজিত বনভোজন থেকে ফেরার পথে সোনাতলা এলাকায় বুড়িশ্বর (পায়রা) নদীতে বজ্রপাতে মিতু গুরুতর আহত হয়েছেন। বরগুনা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল মান্নান বজ্রপাতে একজনের মৃত্যু ও দুইজন আহত হবার খবর নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৫৫ ঘ.