কুষ্টিয়া, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার মিরপুর পৌর এলাকা থেকে অস্ত্রসহ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার গভীর রাতে এ অভিযানে গ্রেপ্তার মুনতাজ আলী ওরফে মোন্তার (২৮) কাছ থেকে এক রাইন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
মিরপুর থানার ওসি মশিউর রহমান বলেন, রাত ২টার দিকে নওয়াপাড়া চাষি ক্লাবের পাশে অভিযান চালায় থানা পুলিশ। ওখানে আরো কয়েকজন সন্ত্রাসী থাকলেও তারা পালিয়ে যায়।
মোন্তা নওয়াপাড়ার আজিজুল হকের ছেলে বলেও পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০৮ ঘ.
bdnews24