২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে দু’দলের সংঘর্ষে আহত ২০

জমি নিয়ে বিরোধের জের ধরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় দু’দলের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2012, 11:56 AM

Updated : 24 Aug 2022, 10:53 AM

শরীয়তপুর, মার্চ ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জের ধরে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় দু’দলের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শুক্রবার সকালে কোদালপুর গ্রামে এ সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় হানিফ মোল্লা ও নাসির মোল্লার লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এলাকাবাসী জানান, কোদালপুর গ্রামের একটি জমি নিয়ে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সকালে হানিফ মোল্লার বাড়ির কাছে ওই জমিতে চাষ দিতে গেলে নাছির মোল্লার লোকজন বাধা দেয়। এতে সংধর্ষ বেধে যায়। এ সময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে তারা রামদা, ছেনদা, ঢাল সড়কি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। আহতদের মধ্যে রয়েছেন জুলহাস খান (৪৫), আব্বাস খান (৪০), হানিফ মোল্লা (৬০), ইসমাইল মোল্লা (৩৮), জালাল সরদার (৪২), আমজাদ সরদার (৪৮), সিরিন বেগম (২৮), জুয়েল (২২), নাছির মোল্লা (৪৫), মতি মোল্লা (৪০), বাচ্চু বেপারী (৪৫), সাহিদা বেগম (৪০), রসিদ মোল্লা (৫৫), নিসাত (১২)। নাছির মোল্লা বলেন, “আমার বাবার নামে রেকর্ড করা ১০ শতাংশ কিনে হানিফ মোল্লা ৫০ শতাংশ জোরপূর্বক দখল করেছেন। এ নিয়ে আদালতে মামলা চলছে। ওই জমিতে চাষ করতে যাওয়ায় আমরা বাধা দেই। এতে সংর্ঘষ বাধে।” হানিফ মোল্লা বলেন, “১৮ বছর যাবৎ আমি এ জমি কিনে ভোগ দখল করছি। সকালে ওই জমিতে চাষ করতে গেলে নাছির মোল্লা দলবল নিয়ে আমাদের উপর হামলা চালায়।” গোসাইরহাট থানার ওসি মো. একরাম আলী মোল্লা বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মারামারি হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৫২ ঘ.