২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেঘনায় ১ লাখ মিটার কারেন্ট জাল আটক

মাছ শিকার নিষিদ্ধের প্রথমদিন চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে এক লাখ মিটার কারেন্ট জাল আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2012, 01:35 PM

Updated : 24 Aug 2022, 10:53 AM

চাঁদপুর, মার্চ ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাছ শিকার নিষিদ্ধের প্রথমদিন চাঁদপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে এক লাখ মিটার কারেন্ট জাল আটক করেছে পুলিশ। ইলিশ রক্ষায় মার্চ ও এপ্রিল এই দুই মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চর আলেকজান্ডার পর্যন্ত ১০০ কিলোমিটার নদী এলাকায় মাছ শিকার নিষিদ্ধ থাকবে। ২০০৬ থেকে এই কর্মসূচি চালু রয়েছে। চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) শেখ সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চাঁদপুর সদর উপজেলার মেঘনা নদীর আনন্দ বাজার এলাকা থেকে অভিযান শুরু করে হরিনা ফেরিঘাট পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ সময় নদীতে পেতে রাখা এক লাখ মিটার কারেন্ট জাল আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৯৩৪ ঘ.